1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:02 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

‘অনলাইন মনোনয়নপত্র জমায় বিধিভঙ্গ ও অনাচার কমে আসবে’

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ১২, ২০২৩
  • 216 বার পঠিত

অনলাইন সাবমিশনের বিষয়টিতে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যে শো-ডাউন, এটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা করতে গিয়ে আচরণবিধি ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। এটাকে সহজ করা হয়েছে।’ রবিবার (১২ নভেম্বর) নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারে কাছে প্রচলিত পদ্ধতিতে সরাসরি মনোনয়নপত্র জমার পাশাপাশি ‘অনলাইনে মনোনয়ন জমা’ ও ‘স্মার্ট নির্বাচনি ব্যবস্থাপনা’ অ্যাপ উদ্বোধন করেন সিইসি। অনুষ্ঠানে নিবন্ধিত বিভিন্ন দলের উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি জানান, অনলাইন মনোনয়নপত্র জমা সব প্রার্থী ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য। আর স্মার্ট ইলেকশন অ্যাপ সাধারণ মানুষের জন্য। এটা ব্যবহারে ব্যাপক প্রচারের পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। এ সময় সিইসি বলেন, ‘প্রযুক্তির যে পরিবর্তন ৫০ থেকে ৬০ বছরে যা হয়েছে; এটা অবিস্মরণীয়। প্রযুক্তির সঙ্গে নিজেকে মেলাতে যদি না পারি, তবে পিছিয়ে যাবো। … অনলাইনে সাবমিশন সিস্টেম ব্যবহার খুবই সহজ।পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমাদেরও এগিয়ে যেতে হবে। এটা অনেনক আধুনিক হবে।’ অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মনোনয়ন সাবমিশন করতে গিয়ে শো-ডাউন করা হয়। এই শো-ডাউন কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যদিও সংস্কৃতি কিন্তু এখানে সংকটও হয়ে থাকে। এই সংকটে নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। মনোনয়ন সাবমিশন করতে গিয়ে অনেকে বাধাপ্রাপ্তও হন, সাব মিশন করার পর চাপ প্রয়োগ করা হয় নমিনেশন প্রত্যাহারের। এই যে অনাচারগুলো হয়, কিন্তু অনলাইন সিস্টেমের অনাচারগুলো কমে আসতে পারে। অনলাইন সাবমিশনের ফলে পুরো নির্বাচনি ব্যবস্থাপনা আরও সহজ ও পরিশুদ্ধ হতে পারে।’ অনলাইন ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, এখনও ঘরে বসে ভোট দেওয়ার ব্যবস্থা পৃথিবীর কোথাও চালু হয়নি। তবে বর্তমানে ভারত ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে ভোটিং চেষ্টা করছে। তারা সফল হলে আমরাও প্রবর্তন করতে পারবো। তবে কবে চালু হবে, সেই নিশ্চিয়তা এখন দিতে পারছি না। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সিইসি 

চার নির্বাচন কমিশনার যা বললেন

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, অতীতে দেখা যেতো যে, প্রথমদিনেই মনোনয়ন সাবমিশন করতে আসে। তখন কিন্তু সম্মানীত প্রার্থীরা শত শত মোটরসাইকেল নিয়ে আসেন। এতে তাদের শক্তি প্রদর্শিত হতো। তারা প্রথম দিনেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেন। তিনি বলেন, ‘এই অনলাইন এবং অ্যাপ দুটি বিশেষ পদ্ধতি, যার ফলে তাদের আচরণবিধি ভঙ্গ করতে দিবে না। এছাড়া, আমাদের সমাজে দেখা যায়, অনেকে মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধা দেওয়া হয় বা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বল প্রয়োগ করা হয়। এই অ্যাপের ফলে আর কেউ এরকম সুযোগ পাবে না।’ দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অনলাইন পদ্ধতি ও অ্যাপ ব্যবহারের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, স্মার্ট ইলেকশন অ্যাপ চালুর মাধ্যমে প্রযুক্তির ব্যবহারে নির্বাচন কমিশনও নির্বাচনি ব্যবস্থাপনায় স্মার্ট বাংলাদেশের যাত্রায় যুক্ত হলো।  নির্বাচন কমিশনার  রাশেদা সুলতানা বলেন, ‘আমরা জানি এবং মানি, আমরা চাই বা না চাই, আমাদের প্রত্যেকের জীবন এখন প্রযুক্তি নির্ভরশীল। প্রযুক্তিকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা যখন এখানে কমিশনার হিসেবে যোগ দেই তারপর থেকে যতগুলো ইলেকশন হয়েছে, প্রায় সবগুলোতেই মনোনয়ন সাবমিশনের দিন থেকে আচরণবিধি ভঙ্গটা শুরু হয়ে যায়।’ “মনোনয়ন সাবমিশন করতে এসে বিভিন্ন শোডাউন করে। কিন্তু আইনে বলা আছে, মনোনয়ন জমার সময় শোডাউন করা যাবে না। আমরা বিশ্বাস করি এই অ্যাপের ফলে ভোট অনেক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে এবং সাধারণ জনগণ এটাকে খুব ভালোভাবে নিবে। ” নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, গত কমিশন অনলাইনে মনোনয়ন দাখিলের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু সেটা খুব একটা বাস্তবায়ন করতে পারেনি। সেটা আজকে বাস্তবায়ন হলো, সেজন্য  খুব ভালো লাগছে।  মো. আনিছুর রহমান জানান, আগে সশরীরে মনোনয়ন জমা দিতে এসে অনেক লোকসমাগম হতো এবং অনাকাঙিক্ষত ঘটনার শিকার হতে হতো। এসব কারণেই আমরা একটা অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। নতুন অ্যাপ অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতার টুলস হিসেবে ব্যবহার হবে। এই কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই সবকিছু স্বচ্ছভাবে করে আসছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park