1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 9:16 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

অনার্স ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সানি লিওন!

  • প্রকাশিত : শুক্রবার, আগস্ট ২৮, ২০২০
  • 632 বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের একটি কলেজের নাম বজ বজ কলেজ। ওই কলেজের স্নাতক (অনার্স) পর্যায়ে ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আর এই ফলাফলে রয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম! তাও আবার মেধা তালিকায় ১৫১তম! তাহলে কি বলিউড অভিনেত্রী ইংরেজিতে অনার্স করবেন?

আসলে বিষয়টি এমন নয়। বিনামূল্যে ভর্তি ফরম বিতরণ করেছে বজ বজ কলেজ। আর এতেই হাজারও সমস্যার মুখে পড়তে হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। জানা গেছে, শুধু ইংরেজিই নয়, একাধিক বিষয়ে এই রকম ভুয়া নাম দিয়ে পূরণ করা হয়েছে ফরম।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় নাম উঠেছিল সানি লিওনের। যা দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও বয়ে যায়। রসিকতা করেন অভিনেত্রী নিজেও। তিনি টুইটে মজা করে লেখেন, ‘কলেজের পরবর্তী সেমিস্টারে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে কেমন! আশা করি, ক্লাসে সকলেই থাকবে।’

একই ধরনের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার একটি কলেজে। এবার বজবজ কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজর মেধা তালিকাতেও বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম।

কলেজের মেরিট লিস্টে ১৫১ নম্বর সিরিয়ালে রয়েছে রূপালি পর্দার অভিনেত্রীর নামটি। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ওই মেধা তালিকায় সানি লিওনের ফরম নম্বর ২০২০৫৬১২৫৩৯। অ্যাকনলেজমেন্ট নম্বর ৬১৩২৭৭২৩।

এ বিষয়ে কলেজের ছাত্রসংগঠনের সাধারণ সম্পাদক তমাল বন্দোপাধ্যায় জানান, কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে যার ওপর মেধা তালিকা তৈরির দায়িত্ব দিয়েছিলেন এটি সম্ভবত তারই ভুল। তবে এ বিষয়ে কলেজ অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park