1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 10:47 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

অবশেষে দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করলো ইতালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০২১
  • 438 বার পঠিত

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার দুই কর্মকর্তাকে বহিষ্কারের আদেশ দিয়েছে ইতালি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়িও।

ইতালির নৌবাহিনীর ওই কর্মকর্তা ‘অর্থের বিনিময়ে’ দেশটির অতি গোপন নথিপত্র ওই রুশ সামরিক কর্মকর্তার কাছে তুলে দেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। ইতালির আধাসামরিক পুলিশ বাহিনী ‘কারাবিনিয়ারি’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পরে অবশ্য কূটনৈতিক দায়মুক্তি থাকায় রুশ কর্মকর্তাকে ছেড়ে দেয়া হয়। ইতালির আধাসামরিক পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নৌবাহিনীর ওই ক্যাপ্টেনের গতিবিধির ওপর নজর রাখার পর নথি হস্তান্তরের সময় তাকে আটক করা হয়।

গুপ্তচরবৃত্তির অভিযোগ মঙ্গলবার ইতালির নৌবাহিনীর একজন ক্যাপ্টেন ও রোমের রুশ দূতাবাসে নিযুক্ত রাশিয়ার একজন সেনা কর্মকর্তাকে আটক করার পর এ বহিষ্কারাদেশ দেয়া হলো।

তবে, পররাষ্ট্রমন্ত্রী ডি মায়িও বহিষ্কারাদেশ পাওয়া দুই রুশ কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং দ্বিতীয় কোন ব্যক্তিকে ইতালি ছাড়ার আদেশ দেয়া হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park