1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:14 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু

  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
  • 47 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল এবার একসঙ্গেই প্রকাশ করা হবে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।

সচিব বলেন, ব্যালট পেপার পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে এই ব্যালট পৌঁছাতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।

রোববার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ইসি সচিব জানান, কূটনীতিকরা ভোটের ফলাফল প্রকাশের সময়সীমা সম্পর্কে জানতে চেয়েছেন। সাধারণ কেন্দ্রের ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসী ভোটের কেন্দ্রগুলোতে গণনা শেষ করতে সময় বেশি লাগবে। কারণ প্রবাসীদের জন্য নির্ধারিত এ-ফোর সাইজের ব্যালট পেপারের দুই পাশেই ১১৯টি মার্কা রয়েছে, যা ম্যানুয়ালি স্ক্যান করতে হবে। ত্রুটিমুক্ত ফলাফল নিশ্চিত করতেই এই বাড়তি সময়ের প্রয়োজন। কত ভোট জমা পড়ছে, তার ওপর ভিত্তি করে এই সময় নির্ধারিত হবে।

বিদেশে অবস্থানরতদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব স্পষ্ট করেন, বিদেশে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তা ব্যক্তিগত পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park