1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:29 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

অরেঞ্জ ডি’ অর ফ্লেভারে পানীয় আনলেন মেসি! 

  • প্রকাশিত : বুধবার, জুন ৫, ২০২৪
  • 174 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় ওপরের দিকেই থাকবে ব্যালন ডি অর। মৌসুমের বর্ষসেরা ফুটবলারের হাতে এই পুরস্কার তুলে দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ইতিহাসে সবচেয়ে বেশি এই পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। রেকর্ড ৮বার এই পুরস্কার নিজের করে নিয়েছেন মেসি। এবার সেই পুরস্কারকে মেসি স্মরণ করলেন অন্যভাবে। 

বাজারে হাইড্রেশন ড্রিংক আনবেন মেসি– এটা বলা হয়েছিল আগেই। ফ্যাক্টরি দেখে এসেছিলেন। জুন মাসেই বাজারে আসার কথা ছিল তার। এবার সত্যিই এলো তা। ‘মাস +’ নামে বাজারে আসছে এই পানীয়। চারটি ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে এটি। তারই একটি ফ্লেভারের নাম মেসি রেখেছেন ব্যালন ডি অরকে স্মরণে রেখে। কমলার স্বাদে তৈরি বলেই যার নাম করা হয়েছে অরেঞ্জ ডি’ অর নামে।

অরেঞ্জ ডি’ অর ছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ। পানীয়ের নাম মাস+ রাখার ব্যাপারে মেসি জানান, মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেয়া হয়েছে। নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন। স্প্যানিশ ‘মাস’ এর অর্থ আরও বেশি। সঙ্গে + চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।

মেসির এই হাইড্রেশন ড্রিংকে মোট চারটি ফ্লেভারই বাজারে আসবে আগামী ১৩ই জুন। ইলেক্ট্রোলাইট, ভিটামিন এবং খনিজযুক্ত মাস প্লাসের বিভিন্ন ফ্লেভারের নামগুলো মেসি বেছে নিয়েছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে।

মায়ামি পাঞ্চে বর্তমান ক্লাব ইন্টার মায়ামি এবং মায়ামি শহরকে উল্লেখ করেছেন। জামের সঙ্গে রাখা হয়েছে আনারসের হালকা মিশ্র। অরেঞ্জ ডি’ অরে রাখা হয়েছে কমলার অ্যাসিডিক স্বাদ। বেরি কোপা ক্রাস ফ্লেভারে ৭টি কোপা দেল রে এবং ২০২১ সালে জয় করা কোপা আমেরিকার স্মৃতি ফেরাতে চেয়েছেন মেসি। জাম এবং চেরি ফলের মিশ্রণে তৈরি করা হয়েছে এটি।

আর সবশেষ ফ্লেভার হিসেবে আছে লিমন লাইম লিগ। ক্যারিয়ারের চার চ্যাম্পিয়ন্স লিগকে মাথায় রেখে বাছাই করা হয়েছে এই নাম। লেবুর ফ্লেভারে বাজারে আসবে এটি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park