মোশাররফ হোসেন : হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নিউ ডেমোক্রেটিক পার্টির সাবেক এমপিপি অলিভিয়া চাও কানাডার সবচাইতে বড় শহর টরেন্টোর মেয়র নির্বাচিত হয়েছেন ।
২লক্ষ ৬৯হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলিভিয়া চাও। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনা বাওলো পেযেছেন ২ লক্ষ ৩৯হাজার ভোট। শতকরা ৩৭ভাগ ভোট পান অলিভিয়া।
সোমবার দিনভর ও আগাম ভোট দেন ভোটাররা। এটা উপ নির্বাচন। মেয়র জন টরি গত ১৭ফেব্রুয়ারি পরকীয়া প্রেমের অভিযোগের দায় স্বীকার করে পদত্যাগ করার পর উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অলিভিয়া চাও আগামী ১২জুলাই মেয়র হিসেবে কাজ শুরু করবেন বলে জয়লাভের পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তবে আজ তিনি সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে সকলের সংগে কুশল বিনিময় করেন।
১৯৫৭ সালে জন্মগ্রহণ করা অলিভিয়া হংকং থেকে কানাডা আসেন ১৯৭০সালে। তার বাবা মা দুজনই শিক্ষক ছিলেন। অলিভিয়া টরেন্টো ও গুয়েলপ বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি সমাপ্ত করে শিক্ষকতা করছেন। ভাস্কর শিলপী হিসেবে সুনাম অর্জন করেন। ২০০৬ -২০১৪ ট্রিনিটি থেকে এনডিপির এমপিপি ছিলেন। সিটি কাউন্সিলার ছিলেন ১৯৯২-১৯৯৮। ২০১৪সালের মেয়র নির্বাচনে ৩য় হয়েছিলেন। সেসময় জন টরি মেয়র নির্বাচিত হন। অন্টারিও সরকারের প্রিমিয়ার ডাগ ফোর্ড হয়েছিলেন ২য়।