1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 12:16 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

অলিম্পিক স্প্রিন্টারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০
  • 579 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে দলগুলোর কোয়ারেন্টাইন পিরিয়ড চলছে। ছয়টি মাস মাঠের বাইরে ছিলেন ক্রিকেটাররা, তাদের ফিটনেস ফিরে পাওয়া এবং ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জকে সামনে রেখে অলিম্পিক স্প্রিন্টার ক্রিস ডোনাল্ডসনকে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

দুইবারের আইপিএলজয়ী কলকাতা তাদের পাঁচ বছরের শিরোপা খরা কাটানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে এবার। সেই লক্ষ্যে দিনেশ কার্তিকের নেতৃত্বে ব্যালেন্সড দলই গড়েছে কেকেআর।

নিউজিল্যান্ডের তারকা স্প্রিন্টার (দৌড়বিদ) ডোনাল্ডসন দেশের হয়ে ১৯৯৬ এবং ২০০০ সালের অলিম্পিকে খেলেছেন। খেলেছেন ১৯৯৮ এবং ২০০৬ সালের কমনওয়েলথ গেমসেও।

এখনও নিউজিল্যান্ডের ৪*১০০ মিটার রিলে দলের জাতীয় রেকর্ডের অংশ ডোনাল্ডসন। তবে ক্রিকেটে ঢুকে পড়া তার জন্য নতুন নয়। অবসরের পর তিনি নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে প্রায় আট বছর কাজ করেছেন।

এখন কাজ করবেন কেকেআরের খেলোয়াড়দের নিয়ে। আপাতত বিশেষ ‘বেডরুম-ওয়ার্কআউট রুটিন’-এ ভিডিও কলের মাধ্যমে দিনেশ কার্তিকদের টিপস দেবেন ডোনাল্ডসন। পরে মাঠের কাজ শুরু হলে সেখানেও থাকবেন।

খেলোয়াড় এমনকি কোচিং স্টাফদের বেলায়ও ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ সেটি মনে করিয়ে দিলেন কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেন, ‘আমি যা করি না, সেটি খেলোয়াড়দের করতে বলতে পারি না, তাই না? আমি যদি ব্যায়াম না করি, তাদেরও তো বলতে পারব না। আমাকেও তাই চেষ্টা করতে হবে।’

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মজা করে আরও বলেন, ‘আমি শুনেছি এ বছর প্র্যাকটিস জার্সি আর কোচের জার্সি খুব খুব আঁটোসাঁটো হবে। তাই আমাকে তো এবার খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি মোটা না হয়ে যাই!’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park