1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 17, 2026, 8:10 pm

অ্যাথলেটিকসের সভাপতি এ এস এম আলী কবির আর নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২
  • 294 বার পঠিত

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও বিসিএস প্রশাসন সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা, বিসিএস প্রশাসন এসোসিয়েশনের সাবেক সভাপতি, সাবেক জনপ্রশাসন ও যোগাযোগ সচিব এবং বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবির (৭০) আর নেই( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ১১.৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলী কবির রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রায় মাস খানেক ধরে। আলী কবির জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন।

গত এক দশক ধরে তিনি অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৬ সালে দেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য পদক জাতীয় ক্রীড়া পুরস্কার পান।

আলী কবির ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেন ।তিনি বই পড়া ও লেখালেখির চর্চা করতেন। আলী কবিরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ যোহর ধানমন্ডির ৭নং রোডের বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে। মহান আল্লাহ তায়ালা কবির ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park