1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 16, 2026, 8:40 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

‘আইপিইউ অ্যাসেম্বলি’ সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪
  • 198 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদীয় প্রতিনিধিদলসহ বুধবার দিবাগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি স্পিকারের সফর সঙ্গী হয়েছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধি দলে রয়েছেন। এ ছাড়া স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।
সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীগণসহ আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park