1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 9:57 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

আওয়ামীলীগ বিএনপির সহিংসতা রুখতে প্রস্তুত: কাদের

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ৫, ২০২১
  • 386 বার পঠিত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি সব সময় আন্দোলনের নামে সহিংসতা চালাতে চায়, তাদের মোকাবিলায় আওয়ামী লীগও প্রস্তুত আছে। আন্দোলনের নামে তারা নৈরাজ্য করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে দল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে নির্মাণাধীন আমিন বাজার সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না। রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। এতে সংশয় থাকার কারণ নেই। এখানে বিএনপির প্রতিনিধিও থাকবে। বিশ্বের অন্যান্য দেশের মতোই নির্বাচন হবে। অন্যান্য সময়ের মতো আগামী জাতীয় নির্বাচনেও সেনাবাহিনী টাস্কফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ২১০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে দ্বিতীয় সেতু নির্মিত হচ্ছে। আট লেন সেতুর ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কাজ শুরু হয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ সেতু নির্মিত হলে গাবতলী থেকে আরিচামুখী রাস্তার যানজট কমবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park