1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:55 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

আজ থেকে শুরু নোবেল ২০২৪ বিজয়ীদের নাম ঘোষণা, প্রথমে চিকিৎসা

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৭, ২০২৪
  • 175 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ অক্টোবর মঙ্গলবার থেকে। প্রথম দিন বাংলাদেশের স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসা বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সুইডেনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান সুইডিশ রয়্যাল অ্যাকাডেমির আওতাধীন নোবেল কমিটি আজ মঙ্গলবার স্টকহোমে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য যাদের মনোনীত করেছে নোবেল কমিটি, তাদের মধ্যে থেকেই এক বা একাধিক জনের নাম ঘোষণা করা হবে।

১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য— এই ৫টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নামকরণ হবে তার নামে। ১৯৬৯ সাল থেকে এই ৫ বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

আজ চিকিৎসা বিভাগে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে উদ্বোধন হচ্ছে ২০২৪ সালের নোবেল আনুষ্ঠানিকতা। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বাকি ৫ বিষয়ে বিজয়ীদের নাম ঘোষণা করবে কর্তৃপক্ষ।

কমিটির ওয়েবসাইট থেকে জানা গেছে, আজ ০৭ অক্টোবর চিকিৎসা, ০৮ অক্টোবর পদার্থবিজ্ঞান, ০৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য ক্যাটাগরিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

১১ অক্টোবর ঘোষণা করা হবে এ পুরস্কারের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি শান্তিতে নোবেলজয়ীর নাম। তার তিন দিন পর ১৪ অক্টোবর সর্বশেষ অর্থনীতি বিভাগে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে অল্প কয়েক জনকে মনোনীতি করা হয়। তারপর মনোনীতদের মধ্যে এক বা একাধিক জনকে দেওয়া হয় পুরস্কার।

এক সময় মনোনীতদের নাম ঘোষণা করা হতো, ১৯৫০ সাল থেকে মনোনীতদের নাম ঘোষণা করা বন্ধ করে দিয়েছে নোবেল কমিটি।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park