মোশাররফ হোসেন: বাংলাদেশের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা আজ। এ দিনটির জন্য ছিল অপেক্ষার প্রহর। রেলওয়ের সূচি অনুযায়ী, দুপুর ১২ টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে প্রথম ছাড়বে বাণিজ্যিক ট্রেন- কক্সবাজার এক্সপ্রেস।
কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাত ১০:৩০মিনিটে। আর রাত পোহালে সকাল ০৬:৪০মিনিটে কক্সবাজার। ০৮ঘন্টা ১০মিনিট। মাঝে চট্টগ্রাম রেল এসটৈশনে ২০মিনিটের যাত্রা বিরতি। তাও ইঞ্জিনের দিক পরিবর্তন মাত্র।
এককথায় বিরতিহীন ৮১৩ নম্বর এ বিলাসবহুল ট্রেন আনা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে। যাতে ৬টি বগি শীততাপ নিয়ন্ত্রিত ৩৩০আসন, অশীততাপ নিয়ন্ত্রিত বগি ৭টিতে আসন ৪২০, ২টি খাবার গাড়ি মিলে ১৫টিতে ৭৮০আসন।
এ বাণিজ্যিক রেলের ঐতিহাসিক যাত্রার আরোহীরা ভাগ্যবান। আবার ২ডিসেম্বর দুপুর ১২:৪০মিনিটে ৮১৪ নম্বর ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে ঢাকা কমলার পৌছাতে রাত ০৯:১০মিনিটে। তবে বিমানবন্দর উভয় দিক থেকে বিরতী থাকবে।
আজ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন । তিনি বলেন, গত ১১ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার থেকে রামু স্টেশন গিয়েছিলেন। ঐদিন কক্সবাজার রেল স্টেশন ও কক্সবাজার- ঢাকা রেল যোগাযোগ উদ্বোধন করেন।
বাংলাদেশের রেলওয়ের আরও ৭জোড়া আন্তনগর ট্রেন কক্সবাজার চলাচল করবে। চট্টগ্রাম ২টি, সিলেট ২টি চাঁদপুর ১টি, রাজশাহীর ২টি ট্রেন চলবে। এছাড়াও চট্টগ্রাম থেকে কমিউটার ট্রেন চলাচল করবে।
তবে থাকবে মেইল, মালবাহী ট্রেন। বিশেষ করে সোনাদিয়া গভীরসমুদ্রবন্দর ও বিমানবন্দরে কেন্দ্র করে যোগাযোগের বিপ্লব ঘটবে।পর্যটন কেন্দ্র হিসেবে সাধারণ মানুষের কথা ভেবে কক্সবাজার ট্রেন চলবে। আপাতত দোহাজারি কক্সবাজার ৮০কিলোমিটার গতিতে পরে গতি বাড়ানো হবে। কালুরঘাট সেতু পুরো সংস্কার হলে গতির বাড়বে। নতুন কালুরঘাট সেতুর কাজ অচিরেই শুরু করা হবে
পদ্মা সেতুতে আজ থেকে রাজশাহীর মধুমতি এক্সপ্রেস, ও খুলনার নকশীকাথা আন্তনগর ট্রেন ঢাকা চলাচল করবে বলে তিনি জানান। উল্লেখ্য পদ্মা সেতুতে রেল চলাচল করছে ২৫জুন ২০২৩ থেকে।
কক্সবাজার এক্সপ্রেসের ভাড়া:
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।