1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:38 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

আতাহারসহ বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারকার মেলা

  • প্রকাশিত : শুক্রবার, মে ২৪, ২০২৪
  • 168 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: আগামী জুন থেকে শুরু হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতাহার আলী খান। ছাড়া পুরো ধারাভাষ্য প্যানেলে দেখা গেছে তারকার মেলা। টিটোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক ১৫ ক্রিকেটারসহ বিশ্বকাপের ধারাবিবরণীর তালিকায় রয়েছেন ৪১ জন।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে আইসিসি ধারাভাষ্যকারদের এই তালিকা প্রকাশ করেছে। বিশ্ব ক্রিকেটের বড় সব নাম ও ধারাভাষ্যে জনপ্রিয় মুখগুলোকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব দেখা যাবে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা আসরের ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নয়টি ভেন্যুতে। বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলের নেতৃত্বে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপরা।

আধুনিক ক্রিকেটের এই টুর্নামেন্ট আর সূক্ষভাবে বিশ্লেষণে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা ধারাভাষ্য দেবেন এবার। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপজয়ী তারকাদের মধ্যে আছেন– দীনেশ কার্তিক, ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বাদ্রি, কার্লোস ব্রাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্তালেকার।

ওয়ানডে বিশ্বকাপজয়ীদের মধ্যে এবার ধারাভাষ্য দেবেন– রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ইয়ন মরগান, টম মুডি ও ওয়াসিম আকরাম। এসব সাবেক তারকা ক্রিকেটাররা বিশেষজ্ঞ বিশ্লেষকের ভূমিকায় থাকবেন। এ ছাড়া আমেরিকান দর্শক–শ্রোতাদের জন্য এই বিশ্বকাপ দিয়ে ধারাভাষ্যে অভিষেক হবে দেশটির ‘জমবয়’ নামে পরিচিত ক্রীড়া বিশ্লেষক জেমস ও’ব্রায়ান।

এ ছাড়া সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যে এবারের বিশ্বকাপে থাকবেন– ডেইল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পলক, ক্যাটি মার্টিন, এমপুমেলেলো মোবাঙওয়া, নাতালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মার্গাট্রয়েড, মাইক হায়েসম্যান, ইয়ান ওয়ার্ড, আতাহার আলী খান, রাসেল আর্নল্ড, নাইল ও’ব্রায়ান, কাস নাইডু, ড্যারেন গঙ্গা।

উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যেখানে উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে কানাডা। এ ছাড়া বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ জুন, ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। ২৮ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park