1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2026, 3:09 am
সংবাদ শিরোনাম :
‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী বিশ্বখ্যাত ভারতীয় সমাজবিজ্ঞানী আন্দ্রে বেঁতে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২১
  • 311 বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় ১০-১২টি দোকান ঘর ভাংচুরের ঘটনা ঘটে।

রোববার সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দীঘি সগুনা গ্রামে আফসার আলী গ্রুপ এবং ইদ্রিস আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘি সগুনা গ্রামে দীর্ঘদিন ধরে ইদ্রিস ও আফসার গ্রুপের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। ইতোপূর্বে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এরই জের ধরে রোববার সকালে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে কয়েকশ’ গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে লাঠিসোটা, রাম দা, হাঁসুয়া, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন এবং ১০-১২টি দোকান ঘর ভাংচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় সিরাজগঞ্জ সদর, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামান আলী শোভন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিরাজগঞ্জ সদর, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তাড়াশ থানার ওসি ফজলে আসিক বলেন, অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। উভয়পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park