1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 1:31 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

আফ্রিকায় বাংলাদেশি বক্সারের স্বর্ণজয়

  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
  • 162 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আমেরিকান প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিনাতের স্বর্ণজয় প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক তুহিন বলেন, ‘জিনাত ৫০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছে। বাংলাদেশি বক্সার হিসেবে সে খেলেছে এবং বাংলাদেশ বক্সিং ফেডারেশন নিবন্ধন বিষয়ে সহযোগিতা করেছে৷’

আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনাময় বক্সার হিসেবে চীনের হাংজু এশিয়ান গেমসে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। যদিও সেই গেমসে তিনি আশাপূরণ করতে পারেননি। তার চেয়ে সেলিম পদকের কাছাকাছি গিয়েছিলেন। তাই সেলিমের নাম বক্সিং ফেডারেশন প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের জন্য পাঠিয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বাংলাদেশের ওয়াইল্ড কার্ডের বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি। তাই বাংলাদেশ বক্সিং ফেডারেশন অলিম্পিকের আগে আরেকটি বাছাই ইভেন্টে অংশগ্রহণ করবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সেলিম, তালহা, জিনাত মে মাসে থাইল্যান্ডে একটি অলিম্পিক বাছাই টুর্নামেন্টে খেলবে। সেখানে পদক বা ভালো অবস্থান থাকলে সরাসরি অলিম্পিক খেলার সম্ভাবনা রয়েছে। আমরা শেষ চেষ্টা করব।’

এশিয়ান গেমসে পঞ্চম স্থান অর্জন করা বক্সার সেলিম বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে কঙ্গো মিশনে ছিলেন। অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকায় তিনি এখন দেশে অনুশীলন করছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park