1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 8:27 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, গানের গীতিকবি ও কিংবদন্তি সাংবাদিক গাফফার চৌধূরী চলে গেলেন,,,

  • প্রকাশিত : শুক্রবার, মে ২০, ২০২২
  • 345 বার পঠিত

মোশাররফ হোসেন: আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি ,,, কালজয়ী এ গানের গীতিকবি ও কিংবদন্তি সাংবাদিক আবদুল গাফফার চৌধূরী চলে গেলেন,,।

বুধবার রাতে লন্ডনের হাসপাতালে তিনি মারা যান ।দীর্ঘদিন তিনি বিভিন্ন অসুখে ভুগছিলেন ।মৃত্যু কালে তার বয়স ছিল ৮৮।

লন্ডনের বিরিকলেনের মসজিদে বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । শনিবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকা নেওয়া হবে বলে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন । রোববার বিশেষ মর্যাদার পর মিরপুরে বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হবে ।

কিংবদন্তি সাংবাদিক, কলামিসট, লেখক গাফফার চৌধূরী বরিশালের মেহেনদিগনজের উলানিয়া জমিদার বাড়িতে ১৯৩৪সালের ১২ডিসেম্বর জন্মগ্রহন করেন।

তিনি দৈনিক সংবাদ, ইত্তেফাক, আজাদ,পূর্বদেশ সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিব নগর সরকারের মুখপত্র জয় বাংলা পত্রিকা লিখতেন। একইসঙ্গে আনন্দ বাজার ও যুগান্তর পত্রিকায় কলাম লিখেছেন ।

১৯৭২ সালে দৈনিক জনপদ পত্রিকা বের করেন। তবে নাটক লিখেছেন পলাশী থেকে ধানমন্ডি, শেখ মুজিবুর রহমান এর ওপর ডকুমেন্টারি । ১৯৫১সালে দৈনিক ইনসাফ পত্রিকা দিয়ে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।

১৯৬৩সালে ইউনেস্কো ,বাংলা একাডেমী, একুশ ,শেরে বাংলা, বংগবনধু পদক পেযেছেন । তার মৃত্যুতে দূরবীণ সম্পাদক ও প্রকাশক মোঃ মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park