1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 1:59 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আরও একটি বাজে রেকর্ড গড়ল ইংল্যান্ড

  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১
  • 494 বার পঠিত

টেস্ট ক্রিকেটে সবশেষ ৫০ বছরে এনিয়ে ষষ্ঠবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারের মধ্যেই অলআউট ইংল্যান্ড।

ভারতের আহমেদাবাদের ১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে এমন বাজে রেকর্ড গড়ল জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতে চলমান সিরিজটি বিরাট কোহলি-জো রুটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে যারা জিতবে তাদের নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে।

অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে জয় দিয়ে সফর শুরু করা ইংল্যান্ড হেরে যায় দ্বিতীয় টেস্টে।

বুধবার শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৮০ রান করা ইংল্যান্ড এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট।

বাঁ-হাতি অক্ষর প্যাটেল আর ডানহাতি রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ১১২ রানে অলআউট ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার জ্যাক ক্রলি।

ভারতের হয়ে ৩৮ রানে ৬ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এই দুই স্পিনার মিলে শিকার করেন ৯ উইকেট। ভারতের হয়ে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ১ উইকেট শিকার করেন পেস বোলার ইশান্ত শর্মা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারানো ভারত, প্রথম দিনের শেষ মুহূর্তে হারায় অধিনায়ক বিরাট কোহলির উইকেট। ডে-নাইট ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৯ রান। ৫৭ রানে অপরাজিত আছেন ওপেনার রোহিত শর্মা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park