1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 9:38 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

আসামি ধরতে যাওয়ায় এসআইকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১০, ২০২২
  • 235 বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাওয়ায় পুলিশের এসআই পলাশ কুমার সাহাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত।

মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা। এ সময় আসামির স্বজন ও স্থানীয়রা এসআই পলাশ ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে আসামির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পলাশকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত এসআই পলাশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park