1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 16, 2026, 9:14 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইউক্রেনে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

  • প্রকাশিত : শনিবার, জুন ২৪, ২০২৩
  • 204 বার পঠিত

রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত এবং অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। মেয়র বরিস ফিলাটোভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় দিনিপ্রো নগরীর ‘বেশ কয়েকটি ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।’কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কিয়েভের আকাশসীমায় ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ধ্বংসাবশেষ পড়ে একটি ২৪ তলা ভবনে আগুন ধরে যায়। এতে অন্তত দু’জন আহত হয়েছে।এদিকে আঞ্চলিক গভর্নর ওলেগ সিনিগুবভ বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে একটি গ্যাস পাইপলাইন বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এর আগে ইউক্রেনের বিমান বাহিনীও সুম এবং পোলতাভার উত্তরাঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park