1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 16, 2026, 9:13 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইচ্ছাপূরণের দিন আজ

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ২৯, ২০২৩
  • 500 বার পঠিত

ইচ্ছা, স্বপ্ন, শখ, আকাঙ্ক্ষা যেভাবেই বলা হোক না কেন, প্রতিটা মানুষের মধ্যেই সেটি থাকে। মূলত এটিই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্নহীন মানুষ অনেকটাই মৃত!  ব্যক্তিভেদে ইচ্ছের ভিন্নতা হলেও যার যার জায়গা থেকে এর গুরুত্ব সমান। কিন্তু অনেকের অনেক ইচ্ছা পূরণ হয়তো অপূর্ণ থেকেই যায়। তবে, আজকের দিনটাতে কিন্তু নিজের কোনো ছোটখাটো ইচ্ছে বা শখ পূরণ করেই নিতে পারেন। কারণ, আজ ২৯ এপ্রিল বিশ্ব ইচ্ছা দিবস বা ওয়ার্ল্ড উইশ ডে। যুক্তরাষ্ট্রভিত্তিক “মেইক অ্যা উইশ ফাউন্ডেশন”-এর উদ্যোগে দিনটি চালু হয়। তবে, এই দিবসটি পালনের পেছনেও রয়েছে একটি ঘটনা। লিউকোমিয়ায় আক্রান্ত সাত বছরের ক্রিস গ্রেসিয়াস বড় হয়ে পুলিশ কর্মকর্তা হতে চেয়েছিল। এটি জানতে পেরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্থানীয় পুলিশ বিভাগ ক্রিসকে এক দিনের জন্য পুলিশ বানিয়ে তার স্বপ্ন পূরণ করে। দিনটি ছিল ১৯৮০ সালের ২৯ এপ্রিল। এর বেশ পর, ২০১০ সাল থেকে দিনটি উইশ ডে হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হতে থাকে। আমাদের প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও কার্যক্রম চলছে মেক-এ-উইশ ইন্টারন্যাশনালের। তবে বাংলাদেশে এখনো সূচনা হয়নি এ দিবসের কার্যক্রম। তাই বলে দিবসটি পালন করবেন না? চাইলে মেক-এ-উইশের ওয়েবসাইটে গিয়ে হাজারো শিশুর ইচ্ছাপূরণের দারুণ সব গল্প পড়তে পারেন। কোনো সুবিধাবঞ্চিত শিশুর ইচ্ছাপূরণের মধ্য দিয়ে পালন করতে পারেন দিবসটি। আপনার বাসার গৃহকর্মীর সন্তানকে খেলনা কিনে দিয়ে চমকে দিন। দেখবেন তার মুখের হাসি আপনাকে কতটা আনন্দ দেয়। নিজের সন্তান এবং প্রিয়জনকেও  উপহার দিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park