1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 4:38 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইতিহাসের অন্যতম ব্যয়বহুল দুর্যোগ হবে লস অ্যাঞ্জেলেসের দাবানল

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
  • 211 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দমকলকর্মীরা এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দাবানল আর্থিক ক্ষতির দিক থেকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল হতে চলছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় গড়ে একেকটি বাড়ির মূল্য প্রায় ৪০ লাখ ডলার। এরই মধ্যে বেশ কয়েকজন হলিউড তারকা আগুনে তাদের বাড়ি হারিয়েছেন।

অন্যদিকে, উত্তরাঞ্চলীয় ইটনের দাবানল অপেক্ষাকৃত কম ধনী এলাকাগুলোতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ জানিয়েছে, দাবানলের কারণে আর্থিক ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে, যার মধ্যে দুই হাজার কোটি ডলার বিমার আওতায় থাকবে।

বিমা বাজারের সংকট

এই দাবানল ক্যালিফোর্নিয়ার ভঙ্গুর বিমা ব্যবস্থার ত্রুটিগুলো আরও প্রকট করে তুলেছে। বিমা কোম্পানিগুলো ঝুঁকি এড়াতে রাজ্যের বাজার থেকে সরে যাচ্ছে। ২০২২ সালে রাজ্যের চতুর্থ বৃহত্তম গৃহবিমা প্রদানকারী প্রতিষ্ঠান অলস্টেট পলিসি বিক্রি বন্ধ করে দেয়। চলতি বছরের মার্চে স্টেট ফার্ম ৩০ হাজার বিমা পলিসি বাতিল করেছে, যার মধ্যে ১ হাজার ৬০০ পলিসি ছিল প্যাসিফিক প্যালিসেডস এলাকার।

বিমা কোম্পানিগুলো সরে যাওয়ার কারণ হিসেবে দাবানলের ঝুঁকির যথাযথ মূল্যায়ন করতে না পারাকে দায়ী করা হচ্ছে। ১৯৮৮ সালের একটি ব্যালট আইনের কারণে বিমা কোম্পানিগুলো দাবানলের ঝুঁকি অনুযায়ী প্রিমিয়াম বাড়াতে পারেনি। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের ঝুঁকি বাড়লেও বিমা কোম্পানিগুলো এই ঝুঁকি নিতে রাজি হয়নি।

ফলস্বরূপ, ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দা বাধ্য হয়ে ফেয়ার (ফেয়ার অ্যাক্সেস টু ইনস্যুরেন্স রিকোয়্যারমেন্টস) প্ল্যানে নির্ভরশীল হয়েছেন। এই অলাভজনক প্রতিষ্ঠানটি বিমার শেষ ভরসা হিসেবে কাজ করে। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় এটির সম্ভাব্য ক্ষতিপূরণের পরিমাণ ৩০০ কোটি ডলার, যা গত এক বছরে ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই প্ল্যানে সর্বোচ্চ ক্ষতিপূরণের পরিমাণ ৩০ লাখ ডলারের বেশি নয়। ফলে অনেক ধনী ব্যক্তি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

এমন পরিস্থিতিতে যারা ক্ষতির মুখে পড়েননি, তারাও ঝুঁকিতে রয়েছেন। ফেয়ার প্ল্যান যদি ক্ষতিপূরণের ব্যয় মেটাতে ব্যর্থ হয়, তাহলে এর চাপ রাজ্যে থাকা বেসরকারি বিমা কোম্পানিগুলোর ওপর পড়বে।

তবে আশার কথা হচ্ছে, গত ২ জানুয়ারি থেকে ঝুঁকির মডেলভিত্তিক মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে দাবানলের ঝুঁকি আরও সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park