1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 12:15 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

ইরানি বিমান মানবিক ত্রাণ নিয়ে কাবুলে

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
  • 441 বার পঠিত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি বিমান মানবিক ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক ত্রাণ পাঠালো।

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ত্রাণবাহী এ বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনীতিক রয়েছেন। মহান এয়ারলাইন্সের বিমানটি বুধবার (১৫ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছায়।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে ১৯ জন আরোহী নিয়ে বিমানটি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। আফগানিস্তান থেকে ২৬ জন যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে।

চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন্সের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনালাপে মানবিক সহযোগিতা পাঠানোর অনুরোধ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park