1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 4:04 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইসরায়েলকে সমর্থন দিলে ১০ বছরের জেল-জরিমানা কুয়েতে

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ১৮, ২০২১
  • 390 বার পঠিত

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় একরকম ঘৃণা প্রকাশ করেই ইসরায়েল সমর্থকদের জেল ও জরিমানা ঘোষণা করেছে কুয়েত সরকার।

কুয়েত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যারা রাজপথে এবং সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে সমর্থন করে তাদের জন্য কুয়েতি সরকার ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানার ঘোষণা করেছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিনিয়োগ ব্যাংকার, উদ্যোক্তা ও মূলধন বাজারের উপদেষ্টা মীর মোহাম্মদ আলিখন বুধবার (১২ মে) তার টুইটার অ্যাকাউন্ট এই খবরটি শেয়ার করেছেন।

তিনি বলেন “কুয়েত সরকারের প্রতি আমার সালাম: কুয়েত এমন একটি আইন ঘোষণা করেছে যেখানে সত্যিকারের জীবনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে সমর্থন করে তাদের জন্য কুয়েতি সরকার ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানার ঘোষণা করেছে।”

ফিলিস্তিনে টানা আটদিন ইসরায়েলি হামলার ব্যাপারে ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ৬ ঘণ্টা যুদ্ধবিরতি রেখে আবার হামলা শুরুর ঘোষণা দেয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তাদের অফিসিয়াল টুইটার পেজে বলে, ৬ ঘণ্টা নীরবতার পরে, দক্ষিণ ইসরায়েলে আবার সাইরেন বাজছে।

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park