1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 3:37 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইসরায়েলে করোনায় মৃত্যু শূন্যের কোঠায়

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ২৪, ২০২১
  • 511 বার পঠিত

ইসরায়েলে বিগত ১০ মাসের মধ্যে করোনায় মৃত্যু প্রথমবারের মতো শূন্যের সংখ্যায় নেমে এসেছে। আজ শনিবার (২৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, মৃতের সংখ্যা আগের দিন যেটা ছিল (৬ হাজার ৩৪৬) সেটাই অপরিবর্তীত রয়েছে। এর আগে দেশটিতে গত বছরের জুনের শেষ দিকে সর্বশেষ করোনায় মৃতের সংখ্যা শূন্য ছিল।

বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলে পাঁচ মিলিয়নের বেশি মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনেশনের আওতায় এসেছে। যা শতাংশের বিবেচনায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩ শতাংশেরও বেশি মানুষ এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন।

আরও পড়ুন:

করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে

শুক্রবার এক টুইট বার্তায় ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টাইন বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ও ইসরায়েলি নাগরিকদের জন্য এটি একটি দুর্দান্ত অর্জন। একসঙ্গে আমরা করোনাভাইরাস নির্মূল করবো। গত সপ্তাহে দেশটির বৃহত্তম হাসপাতাল শেবা মেডিক্যাল সেন্টারের পরিচালক আইয়াল লেশেম জানান, তারা হার্ড ইমিউনিটির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে।

হার্ড ইমিউনিটি তখনই আসে যখন কোনো একটি দেশের অধিকাংশ মানুষের মাঝে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, অন্তত ৬৫ থেকে ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিনেশনের আওতায় আসলে হার্ড ইমিউনিটি চলে আসবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park