1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:21 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ইসির নিবন্ধন হারাতে পারে তিন দল

  • প্রকাশিত : রবিবার, জুন ২, ২০২৪
  • 152 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দলসহ তিন পার্টির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় দল তিনটি নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দল তিনটি হলো, কাদের সিদ্দিকীর (বীর উত্তর) কৃষক শ্রমিক জনতা লীগ, গণফ্রন্ট ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

ইসি কর্মকর্তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি অংশ নেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ভোটের ৯০ দিনের মধ্যে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হয়। ২৫টি দল তাদের ব্যয়ের হিসাব দিলেও ওই তিনটি দলকে সতর্ক করার পরও হিসাব দেয়নি। তাই শেষ সুযোগ হিসেবে দশ টাকা জরিমানাসহ ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেও হিসাব জমা দিলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে আরপিওতে।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি যথা সময়ে হিসাব না দেয়নি। পরে অবশ্য জরিমানাসহ হিসাব জমা দিয়ে নিবন্ধন বাঁচিয়েছিল দলটি।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪ সিসিসি এর বিধি ৫-তে বলা হযেছে, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে নির্বাচনের ৯০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হয়। সে সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল নির্বাচনী ব্যয় জমা না দিলে ইসি এক মাস সময় দিতে পারে। সে একমাসের মধ্যেও হিসাব জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। কোনও দল অতিরিক্ত এ সময়ের মধ্যেও হিসাব জমা না দিলে সে দলের নিবন্ধন বাতিল করবে ইসি।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park