1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:36 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ঈদযাত্রার পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতু পার হয়েছে দেড় লাখ যানবাহন

  • প্রকাশিত : শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪
  • 186 বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: গত বছরের ঈদ-উল-ফিতরের চেয়ে এবার ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পার হয়েছে বেশি। সেই সঙ্গে বেড়েছে টোল আদায়ের হার। বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষ যাতায়াত করে। এবার প্রায় দুই কোটি টাকা বেশি টোল আদায় হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (১০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, মাইক্রোবাস, বাস ও ট্রাক মিলিয়ে ১ লাখ ৬৫ হাজার ৩১৯টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এত সেতুতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা।

২০২৩ সালে ঈদ-উল-ফিতরে বঙ্গবন্ধু সেতুতে পাঁচ দিনে ১ লাখ ৩১ হাজার ১৭০টি যানবাহন পারাপার হয়েছিল। এতে টোল আদায় হয়েছিল ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এবার উত্তরের ঈদযাত্রায় অন্যবারের তুলনায় ভোগান্তির পরিমান কম ছিল। এরপরও দুইদিন সড়কে যাত্রীর চাপ বেশি থাকায় ব্যাপক যানযট তৈরি হয়েছিল।

এদিকে মহাসড়কে যানজট নিরসনে বড় ভূমিকা ছিল বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা ২৯ কিলোমিটারের আঞ্চলিক সড়ক। প্রতিবছর ঈদে এই সড়কটি ব্যবহার করা হয় ঢাকাগামী যানবাহন চলাচলের জন্য। তবে এই সড়কের ভোগান্তি ছিল এবার ঈদ যাত্রায়। সড়কের বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছিল যানজট।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানজট বা টোল আদায়ে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ ছিল। এবার ঈদে অন্যবারের তুলনায় বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে বেড়েছে টোল আদায়ের পরিমান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park