1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 7:55 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪
  • 170 বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচেতন মারমা এবং ত্রিপুরা সমাজের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন বিক্ষুব্ধরা।

এর আগে জেলা শহরের বৌদ্ধ বিহারের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। তিনি ক্ষমতায় থাকলে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। বঞ্চিত হবে অন্যান্য সম্প্রদায়ের মানুষ।

পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সুপ্রদীপ চাকমার পদত্যাগ দাবি করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park