1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:57 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

একীভূত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৩, ২০২৪
  • 103 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: সমন্বয়ে সুবিধা কাজে গতিশীলতা আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করা হচ্ছে। 

রোববার (৩ নভেম্বর) দুই বিভাগকে এক করার অনুশাসন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দু’টির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন দিয়েছেন।

এমতাবস্থায় জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ দুটিকে একত্রীকরণের বিষয়ে পরবর্তী কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

এই চিঠির পরিপ্রেক্ষিতে এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

এর আগে, ২০১৭ সালের ১৮ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দু’টি বিভাগ গঠন করে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park