1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:03 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

এক গোডাউনে ২ হাজার ১০৯ মেট্রিক টন চাল মজুত, দুই লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২৯, ২০২০
  • 536 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মহাদেবপুর উপজেলায় জেকে রাইস মিলে দুই হাজার ১০৯ মেট্রিক টন ধান ও চাল মজুতের দায়ে মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দোহালি এলাকায় এ অভিযান পরিচলানা করে জয়পুরহাট র‌্যাব-৫।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার দোহালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জেকে রাইস মিলে অভিযান চালিয়ে এক হাজার ২৪৭ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল ও ৮৬১ দশমিক ৫০ মেট্র্রিক টন ধান মজুত পাওয়া গেছে। যা পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণ আইনের পরিপন্থী।

পরে ভ্রাম্যমাণ আদালতে জেকে রাইস মিলের মালিক যুগোল কিশোর গুপ্তকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মিলের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park