1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 16, 2026, 8:00 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এক নজরে সব বোর্ডের পাসের হার ও জিপিএ-৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১
  • 378 বার পঠিত

এক নজরে সব বোর্ডের পাসের হার ও জিপিএ-৫। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্যমতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। ময়মনসিংহে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ০৯২ জন। যশোর বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০,২১৯ জন। রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। কুমিল্লা ৯৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। চট্টগ্রাম বের্ডে ৯১ দশমিক ১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। সিলেট বোর্ডে পাস করেছে ৯৬ দশমিক ৭৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৩৪ জন।

এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park