1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 11:23 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

এবার দুর্গাপূজায় থাকছে যেসব নির্দেশনা

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৫, ২০২০
  • 374 বার পঠিত

দূরবীন অনলাইন ডেস্ক : বর্তমান করোনা পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজায় মণ্ডপ সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখতে হবে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মণ্ডপে প্রবেশের সময় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা ২০২০ উপলক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, করোনার দ্বিতীয় ধাপ (সেকেন্ড ওয়েভ) সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে।

আরও সিদ্ধান্ত হয়েছে যে, পূজামণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি দেয়া অনুষ্ঠান টিভি চ্যানেল-এ লাইভ প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করবে। জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশনাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ডিউটিতে থাকবে। পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসনের ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন। জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

সভায় ভার্চুয়ালি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park