1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 16, 2026, 8:49 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এমবাপেকে আটকাতে হাজির প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
  • 213 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: শেষবার যখন রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে, সেবারেও দেখা গিয়েছিল এমন এক দৃশ্য। স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার জোর গুঞ্জনের মাঝেই এমবাপেকে বৈঠকে ডেকেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেবার বৈঠকে এসেছিলেন পিএসজির মালিক নাসের আল খেলাইসি, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সেই বৈঠকের পরেই দুই বছরের জন্য পিএসজিতে চুক্তি নবায়ন করেছিলেন এমবাপে।


এবার এমবাপে যখন আরও একবার ক্লাব ছাড়তে প্রস্তুত, তখনি দৃশ্যপটে হাজির হলেন ম্যাক্রোঁ। আরও একবার এমবাপেকে নিমন্ত্রণ জানিয়েছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কার দেওয়া তথ্য অনুযায়ী, কাতার আমিরের প্রথম ফ্রান্স সফর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ফ্রান্সের এই স্ট্রাইকার।
ফ্রান্স ফুটবল এবং পিএসজি সংক্রান্ত খবরের বিশ্বস্ত মাধ্যম লা প্যারিসিয়ানের মতে, তিনজনের এই সাক্ষাতে আরও একবার এমবাপের ক্লাব ছাড়া এবং রিয়াল মাদ্রিদে সম্ভাব্য যোগদান বিষয়ে আলাপ হতে পারে। কিছুদিন আগেই এই ফ্রেঞ্চ স্ট্রাইকার জানিয়েছেন, চলতি মৌসুমের পর ক্লাব ছেড়ে যাবেন তিনি।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপে। এরপর তাকে পুরোপুরি কিনে নেয় প্যারিসের ক্লাবটি। এরপর থেকে ব্লুজদের জার্সিতে করেছেন ২৪৪ গোল। হয়েছেন পিএসজির ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্সের হয়েও পেয়েছেন সাফল্য। একবার বিশ্বকাপ এবং একবার উয়েফা নেশন্স লিগ জয় করেছেন ২৫ বছরের এই তারকা।
যদিও কাতারের আমির থানির এই ভ্রমণের মূল উদ্দেশ্য ফিলিস্তিনের গাজা অঞ্চলে শান্তি ফেরানোর লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। তবে আমিরের সম্মানে আয়োজিত ডিনারে আমন্ত্রিত হয়েছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। যেখানে এমবাপে সবচেয়ে বড় নাম। যদিও ফুটবলের আরও বেশ কিছু তারকা এই অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছে লা প্যারিসিয়ান।
কাতারের আমিরের সম্মানে আয়োজিত এই নৈশভোজের অনুষ্ঠানে থাকতে পারেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি নিজেও। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে এমবাপেকে পিএসজিতে থাকার জন্য নতুনভাবে অনুরোধ করা হবে। যদিও এরই মাঝে ক্লাবের করা বাৎসরিক ১৮৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্রেঞ্চ সুপারস্টার। তবে প্রেসিডেন্টের অনুরোধ তিনি ফেলবেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park