1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 8, 2025, 11:06 am
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

কক্সবাজারের আবাসিক হোটেলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৯, ২০২০
  • 321 বার পঠিত

কক্সবাজার শহরে আবাসিক হোটেল কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক পর্যটক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ রিসোর্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।

নিহত সাথী আক্তার (১৯) ফরিদপুর জেলার ওলিপুর এলাকার অর্ণব শেখের স্ত্রী। তার বাপের বাড়ী বরগুনা জেলার বেতাগী এলাকায়। তিনি ওই এলাকার খাইরুল ইসলামের মেয়ে।

বিপুল বলেন, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। কক্ষটি বাহির থেকে তালা খোলা অবস্থায় ছিল। মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হোটেলের নিবন্ধন খাতার বরাতে পরিদর্শক (তদন্ত) বলেন, ‘গত ৮ অক্টোবর স্বামীসহ হোটেলে উঠেন। গত ২৬ সেপ্টেম্বর অর্ণব শেখের সঙ্গে সাথী আক্তারের এফিডেভিট মূলে বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকাতেই অবস্থান করতেন। এরপর তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।”

বিপুল জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে স্বামী অর্ণব শেখ পলাতক রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান বিপুল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park