1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 11, 2026, 11:49 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে আহ্বান কিমের

  • প্রকাশিত : শুক্রবার, এপ্রিল ৯, ২০২১
  • 633 বার পঠিত

কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে উত্তর কোরিয়ার নাগরিকদের আহ্বান জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। শুক্রবার (৯ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে, দেশটি ভয়াবহ খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি বলে সতর্কবার্তা দিয়েছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে কিম দেশটির বর্তমান পরিস্থিতিকে গত শতকের শেষ দশকে দেখা দেওয়া ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন।

করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ায় চীনের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যই ছিল দেশটির ‘লাইফলাইন’।

আরও পড়ুনঃ

মমতা আহতের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ

উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ কলিন জোয়ারকো বলেছেন, কঠিন সময় বা সংকট এ ধরনের কথা বলা কিমের জন্য অস্বাভাবিক নয়। কিন্তু এবার তার ভাষা বেশ কড়া। গত বছর অক্টোবরে এক ভাষণে তিনি উত্তর কোরিয়ার পরিস্থিতির পরিবর্তনে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছিলেন।

তিনি আরো বলেন, কিন্তু এবার স্পষ্ট করেই কিম নতুন ‘আরডিইয়াস মার্চ’ সামলানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন। তিনি এ ধরনের কিছু আগে কখনোই বলেননি।

উত্তর কোরিয়ার কর্মকর্তারা সাধারণত ‘আরডিইয়াস মার্চ’ শব্দযুগল দিয়ে ১৯৯০’র দশকে দেশটিতে হওয়া ভয়াবহ দুর্ভিক্ষের কথা স্মরণ করিয়ে দেন। সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী ওই সময়ে দেশটিতে বৈদেশিক সহযোগিতার পরিমাণ কমে যায়। সেবারের দুর্ভিক্ষ উত্তর কোরিয়ায় প্রায় ৩০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল বলে ধারণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park