1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 5:50 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কত কোটি টাকার মালিক রচনা ব্যানার্জি

  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
  • 179 বার পঠিত

বিনোদন ডেস্ক: আগামী মাসেই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার তৃণমূলের টিকিট নিয়ে ভোটে অংশ নেবেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ইতোমধ্যেই নির্বাচনী এলাকাও বাছাই করেছেন অভিনেত্রী।

এ বছর লোকসভা নির্বাচনে রচনা জোড়াফুল প্রতীকে লড়ছেন হুগলি থেকে। ‘দিদি নং ১’-এর জন্য জনপ্রিয় এই তারকাকে নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে পুরোদমে। এবার রচনার সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এসেছে।

সোমবার ২৯ এপ্রিল নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন রচনা। যেই হলফনামায় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ উঠে এসেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রচনার আয়ের পরিমাণ ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা। তার স্বামীর আয়ের পরিমাণ ২ লাখ ৩৯ হাজার টাকা। চলতি মাসের ২৯ এপ্রিল পর্যন্ত রচনার হাতে নগদ টাকা রয়েছে দেড় লাখ।

কলকাতার বিভিন্ন শাখায় রচনার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে। পাশাপাশি অভিনেত্রীর ২টি গাড়ি রয়েছে। ২০১৯ সালে কেনা একটি গাড়ির দাম ৮ লাখ ৬৩ হাজার টাকা। ২০২২ সালে কেনা আরও একটি গাড়ির দাম ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।

রচনার মোট গয়না রয়েছে ৯৫৫ গ্রামের। যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা। অভিনেত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩ টাকা। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১ টাকা।

রচনার শিক্ষাগত যোগ্যতা- ১৯৯২ সালে ন্যাশনাল গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন অভিনেত্রী। এরপরই পা রাখেন সিনেমার দুনিয়ায়। একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন টলিউডে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park