1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:20 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

কমালা হ্যারিসের জন্য ভারতের গ্রামে চলছে পূজা

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ২, ২০২৪
  • 129 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ১৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চেন্নাইয়ের ছোট এক গ্রাম থুলসেন্দ্রপুরম। এই গ্রামে মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্য চলছে বিশেষ পূজা। এছাড়া তার পোস্টারে পোস্টারে ছেড়ে গেছে গ্রামটি।

এখানে কমালা হ্যারিসের নানা পিভি গোপালান জন্মেছিলেন। তার নানার বাড়ি হওয়ায় কমালাকে নিজেদের মেয়ে হিসেবে অভিহিত করছেন গ্রামের বাসিন্দারা। সে কারণে তার জন্য চলছে পূজা অর্চনা।

কমালা যেন ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারেন সেজন্য স্থানীয় দেবির কাছে পূজা করছেন গ্রামবাসী। এছাড়া মিষ্টি বিতরণও চলছে।

এম মুরুকানন্দন নামের এক স্থানীয় রাজনীতিবিদ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, “তিনি জিতুক বা হারুক। এটি আমাদের কাছে অপ্রাসঙ্গিক। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের গর্বিত করেছেন।”

কমালা হ্যারিসের মা শ্যামলা গোপালান চেন্নাইয়ে জন্মেছিলেন এবং সেখানে বড় হয়েছিলেন। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে স্কলারশিপ নিয়ে মেডিসিন নিয়ে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। পরবর্তীতে আমেরিকায় স্থায়ী হন শ্যামলা। সেখানেই কমালা এবং তার ছোট বোন মায়ার জন্ম হয়।

কমালা হ্যারিস থুলসেন্দ্রপুরম গ্রামে প্রথম গিয়েছিলেন পাঁচ বছর বয়সে। এরপর ২০০৯ সালে নিজের মায়ের দেহাবশেষের ছাই নিয়ে আবারও চেন্নাই যান। এরপর আর ভারতে আসা হয়নি তার। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেও গ্রামটির কথা কোথাও উল্লেখ করেননি তিনি।

এ বিষয়টি নিয়ে গ্রামটির মানুষ কিছুটা ব্যথিত। তবে তা সত্ত্বেও যদি কমালা প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং গ্রামটির কথা একবার উল্লেখ করেন তাহলে সবাই খুশি হবেন বলে জানিয়েছেন এক নারী।

বর্তমানে গ্রামটিতে কমালা হ্যারিসের কোনো আত্মীয় স্বজন থাকেন না। তবে সেখানকার একটি মন্দিরে তার নানার নাম রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park