1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 12:00 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

কমেছে করোনায় আক্রান্ত হার

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২২, ২০২২
  • 347 বার পঠিত

কমেছে করোনায় আক্রান্ত হার। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। এই সময়ে মারা গেছেন ১৭ জন। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ৬ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গতকালের চেয়ে সংক্রমণ কমেছে দশমিক ৪৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৮ দশমিক ০২ শতাংশ।

এতে বলা হয়েছে, আজ ১৭ জনসহ এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। গতকাল ৪০ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১১ হাজার ৪৩৪ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৬ জন। শনাক্তের হার ২৯ দশমিক ২৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ১৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park