1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 20, 2026, 5:39 am

কমেছে মৃ’ত্যু ও শনাক্ত

  • প্রকাশিত : শনিবার, জুলাই ১০, ২০২১
  • 428 বার পঠিত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৫ জন মারা গেছেন। একই সময় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। আজ মৃত্যু ও শনাক্ত দুই-ই কমেছে। শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৮ হাজার ৭৭২ জনকে নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১০ লাখ নয় হাজার ৩১৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে সাত জন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন।

মৃতদের মধ্যে ৬০ বছরে ঊর্ধ্বে ৯২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও শূন্য থেকে ১০ বছরের নিচে একজন রয়েছেন।

এর আগে, দেশে করোনার ইতিহাসে ৯ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের ১৯ এপ্রিল ১১২ জন, ২৫ জুন ১০৮ জন, ২৭ জুন ১১৯ জন, ২৮ জুন ১০৪ জন, ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ জন এবং ৭ জুলাই ২০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park