1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 17, 2026, 7:08 pm

করোনার কারণে স্থগিত দেশের ফুটবল

  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ৪, ২০২১
  • 495 বার পঠিত

দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত হয়ে গেল দেশের ফুটবল। চলমান মেয়েদের প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, তৃতীয় বিভাগ ফুটবলসহ অন্যান্য প্রতিযোগিতা আগামী সোমবার থেকে স্থগিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রিমিয়ার লিগের খেলার প্রথম ধাপ শেষের পর আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলে এসেছে। বিরতির পর লিগের দ্বিতীয় ধাপের খেলা আগামী ৯ এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিল।

তবে কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সাত দিনের লকডাউন দিয়েছে সরকার। তাই বাফুফেও খেলাগুলো স্থগিত করে দিয়েছে বলে রবিবার জানান সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আরও পড়ুনঃ    দ্রুততম মানব-মানবী সেই ইসমাইল-শিরিনই

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা আগামীকাল ( সোমবার) থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ, মহিলা ফুটবল স্থগিত রাখছি। লক ডাউন শেষ হওয়ার ন্যুনতম এক সপ্তাহ পর লিগগুলো পুনরায় শুরু হবে। আমরা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, লকডাউন বা এই পরিস্থিতি শেষ হওয়ার সাত দিন পর খেলা মাঠে গড়াবে।’

কোভিড-১৯ মহামারীর ধাক্কায় গত বছর মার্চেও স্থগিত হয়েছিল দেশের ফুটবল। দীর্ঘদিন বন্ধ থাকায় পুরুষদের প্রিমিয়ার লিগ বাতিল করে দেয় বাফুফে। তবে করোনা ভাইরাসের প্রকোপ কমে এলে মেয়েদের ফুটবল শুরু হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park