1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 11, 2026, 8:39 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়ালো ইউরোপে

  • প্রকাশিত : Tuesday, March 16, 2021
  • 490 বার পঠিত

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইউরোপে করোনায় প্রাণহানি সবচেয়ে বেশি। মঙ্গলবার এ মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে নয় লাখে। এখন পর্যন্ত ইউরোপে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ব্রিটেন।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জান যায়, গতবছর চীনের উহানে করোনার সংক্রমণ শুরুর পর থেকে রাশিয়া ও তুরস্কসহ ইউরোপের ৫২টি দেশে মোট ৯ লাখ ১৮৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে মোট চার কোটি ৮৩ হাজার ৪৩৩ জন।

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় মারা গেছে সাত লাখ ২১ হাজার ৫৮১ জন, কানাডা ও যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫৮ হাজার ১১০ জন, এশিয়ায় মৃতের সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ২৫০ জন।

ব্রিটেনে মারা গেছে এক লাখ ২৫ হাজার ৫৮০ জন। আক্রান্ত হয়েছে মোট ৪২ লাখ ৬৩ হাজার ৫২৭ জন। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২ কোটি লোক। মারা গেছে প্রায় ২৬ লাখ ৬০ হাজার লোক।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত জার্মানি, ইতালি, ফ্রান্স-সহ একাধিক দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ উঠেছে এই টিকা নেওয়ার পর জমাট বাঁধছে রক্ত। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ জানানো হয়েছে, এই টিকা নিরাপদ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park