1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 11:56 am
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

করোনা আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় করোনাজয়ী ২০ পুলিশ

  • প্রকাশিত : রবিবার, আগস্ট ৩০, ২০২০
  • 454 বার পঠিত

অনলাইন ডেস্ক : মরণঘাতী করোনাভাইরাসকে জয় করে প্লাজমা দিতে ঢাকায় গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ জন সদস্য। রোববার (৩০ আগস্ট) জেলা পুলিশ লাইন্স থেকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম হাতে নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই জনসাধারণকে সুরক্ষা দিতে গিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পুলিশের ৪২ জন সদস্য। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন’ -এ স্লোগানকে সামনে রেখে করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন জানান, করোনা থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে তাঁরা পুনঃরায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে কাজে যোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park