1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 12, 2026, 2:24 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কাউখালীতে ৩৭ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ৯, ২০২১
  • 452 বার পঠিত

পিরোজপুর জেলার কাউখালী, নেছারাবাদ ও বরিশালের বানরিপাড়ার সন্ধ্যা নদীতে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও চরগড়া জব্দ করেছে কোস্টগার্ডের একটি দল। জব্দকৃত জালের মূল্য ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড সূত্র।

কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার এম. স্বপন দাড়িয়া কারেন্ট জাল জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা নদীর কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযানের খবর পেয়ে জাল ব্যবহারকারীরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা।

দুপুরে কাউখালী খাদ্য গুদাম সংলগ্ন মাঠে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পালের উপস্থিতিতে জব্দকৃত ওই জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park