মোশাররফ হোসেন: বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছিল ৪এপ্রিল, ১আর কানাডার সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইন ২১৪পাশ হলো ৩০মার্চ ২০২৩।
আহা কী আনন্দ আকাশে বাতাসে মিশে আছে..

বাঙালি জাতির জন্য এটা মহান একুশের অর্জন। কানাডার সরকারকে এজন্য অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর অভিনন্দন ।
কানাডার বাংলাদেশী নাগরিক প্রয়াত রফিকুল ইসলাম ও আব্দুস সালাম জাতিসংঘের ইউনেস্কোর কাছে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেবার আবেদন করেছিলেন ১৯৯৯সালে। একে বাস্তবায়ন করেন তৎকালীন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী এইচ কে সাদেক। আর এবার কানাডার সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য বিল ২১৪ উপস্থাপন করেন কেন হারদি। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হয়।
এখন থেকে কানাডা সরকার প্রতি বছর মহান ২১শের দিনে বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে।
উল্লেখ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তৎপরতায় এই দুটি বিষয় অর্জন করে বাংলাদেশ। এজন্য বাঙালি জাতি গর্বিত, আনন্দিত।
কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান এবং বাংলাদেশ কনস্যুলেট টরেন্টোর কনসাল জেনারেল লুৎফুর রহমান কানাডা সরকার ও সংসদের সদস্যদের কাছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী এইচ কে সাদেক, কানাডায় বাংলাদেশের নাগরিক রফিকুল ইসলাম ও আব্দুস সালাম এবং বিল ২১৪ প্রস্তাব উপস্থাপন কারি লিবারেল পার্টির সাংসদ কেন হারদির এবং লিবারেল পার্টির সিনেটর মুবিনা জাফর কে একই সংগে কৃতজ্ঞতা জানান।