1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 12:59 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

কিলোমিটারে ৬০ পয়সা বাড়লো লঞ্চ ভাড়া, ধর্মঘট প্রত্যাহার

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৭, ২০২১
  • 263 বার পঠিত

কিলোমিটারে ৬০ পয়সা বাড়লো লঞ্চ ভাড়া, ধর্মঘট প্রত্যাহার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় লঞ্চ মালিকদের দাবির মুখে ৩৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছে।

আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া এক টাকা ৪০ পয়সা থেকে পয়সা বাড়িয়ে ২ টাকা করা হয়েছে। এছাড়া, সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সিদ্ধান্তের পর লঞ্চ মালিকরা জানিয়েছেন, এখন থেকেই লঞ্চ চলাচল শুরু হবে।

গত বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা এবং বৃহস্পতিবার (৪ নভেম্বর) এলপি গ্যাসের দাম প্রতি কেজির সিলিন্ডারে ৫৪ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

কোনো আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয়ভাবে ধর্মঘটের কোনো ঘোষণা না দিলেও জেলা পর্যায় থেকে মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় শুক্রবার (৫ নভেম্বর) থেকে।

এরপর শনিবার (৬ নভেম্বর) থেকে লঞ্চের ভাড়া বাড়াতে সরকারের প্রতি দাবি জানায় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতি। দাবি জানিয়ে এদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা। এ নিয়ে বিআইডব্লিউটি’এর সঙ্গে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বৈঠকে বসে। রোববার (৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ ভবনে এ বৈঠক হয়। কিলোমিটারে ৬০ পয়সা বাড়লো লঞ্চ ভাড়া, ধর্মঘট প্রত্যাহার।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park