1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 10, 2026, 10:51 pm
সংবাদ শিরোনাম :

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বনভোজন ও পিঠা মেলা

  • প্রকাশিত : Saturday, February 24, 2024
  • 283 বার পঠিত

কুয়েত প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের কুয়েতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দুই দিনব্যাপী বনভোজন ও পিঠা মেলার আয়োজন করা হয়েছে। কুয়েত সিটি থেকে দূরে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে সেবদি এলাকায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুক্রবার পিঠা মেলার আয়োজন করা হয়।
পিঠা মেলায় প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো হাতে তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা, পাটি সাপটা, তেলের পিঠা, পোয়া, চমচম, সন্দেশ, কেকসহ হরেক রকমের ফসরা সাজিয়ে বসেন। বসন্তের সাজে সাজেন নারী, শিশু ও কিশোর-কিশোরীরা। মরুর বুকে তৈরি হয় একখণ্ড বাংলাদেশ। কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন একমঞ্চে।
বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মুহিত নাজমুল, উপদেষ্টা শাহ নেওয়াজ নজরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন, সমন্বয়ক প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সামসুল হক, মোহাম্মদ কামাল হোসেন, বিলাল উদ্দিন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদ বলেন, দেশ থেকে হাজার কিলোমিটার দূরে পরিবার প্রিয়জন ছাড়া প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্য চিত্ত বিনোদনে আমাদের এই বনভোজন ও পিঠা মেলার আয়োজন। ব্যাপক উপস্থিতিতে আমাদের আয়োজন সফল ও সার্থক হয়েছে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে শিশুদের খেলাধুলা ও র‍্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কমিউনিটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park