1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 12:52 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

কুয়ালালামপুর রুটে ফ্লাইট বাড়াল ইউএস-বাংলা

  • প্রকাশিত : রবিবার, আগস্ট ২৩, ২০২০
  • 393 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত ১৬ আগস্ট থেকে করোনালীন সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে কুয়ালামপুরে যাত্রা শুরু করে ইউএস-বাংলা।

বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি এবং ভ্রমণ নির্দেশনা মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বৃহস্পতি ও রোববার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। কুয়ালালামপুর থেকে সোম ও শুক্রবার স্থানীয় সময় রাত ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে কুয়ালালামপুরে মঙ্গল, বৃহস্পতি ও রোববার এবং ২ সেপ্টেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকায় সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। আগামী ৩১ আগস্ট থেকে ঢাকা থেকে দোহা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করেছে এয়ারলাইন্সটি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park