1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 3:58 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কোরবানির ঈদে শিথিল হচ্ছে বিধিনিষেধ

  • প্রকাশিত : সোমবার, জুলাই ১২, ২০২১
  • 458 বার পঠিত

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে মানুষের চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ( ১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষধ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামী ১৪ জুলাইয়ের পর চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে, আম’রা সেদিকেই গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, যে সংক্রমণ পরিস্থিতি, সেটি আম’রা পর্যবেক্ষণ করছি। বিধি-নিষেধ বাস্তবায়নের দিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। সংক্রমণ এবার এমনভাবে ছড়িয়েছে, সেটা খুবই আশ’ঙ্কাজনক। ১৪ তারিখের পরের সময়ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আম’রা এ সংক্রমণ কমাতে চাই, তাহলে এ প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে বিভিন্ন পর্যায়ে।

অনলাইনে গরু কেনাবেচায় গুরুত্ব দেওয়া হলেও কোরবানির পশুরহাট কী’ভাবে বসবে তা নিয়ে মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের একটি সভা অনুষ্ঠিত হবে বলে একজন কর্মক’র্তা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park