নিজস্ব প্রতিবেদক: শামরে তোমার সনে,,আজ পাশা খেলবে রে শাম,,টরেন্টোতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের গায়ক নাবিল রহমানের কন্ঠে যখন গিটার ছাপিয়ে সুর ওঠে তখন সকলেই আনন্দে সুরের মূনায় গাইলেন, নাচলেন। অনেকে আনন্দে বলেন, হোক আরও কিছুক্ষণ। নাবিল ছোট্ট পরিসরেই রাত ১০টা পর্যন্ত গান গেয়ে বাজিমাৎ করেন। তবে হাবিবুর ও লিমার দ্বৈত সংগীত ও রকমের একক সংগীত ছিল উপভোগ্য।
এ সন্ধ্যার জন্য কেন বাংলা টেলিভিশনের সিইও ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডার সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সভাপতি ডঃ হুমায়ুন কবির কে উপস্থিত সবাই ধন্যবাদ জানান। একই সঙ্গে ২ডিসেম্বর ২০২৩ টেলিভিশনের চতুর্থ জন্মদিনে আমন্ত্রিত অতিথিবৃনদ শুভেচ্ছা জানিয়েছেন।

কানাডা ও বাংলাদেশ চেম্বার এর পরিচালক প্রশাসন মোহাম্মদ হাসান, রিয়েলেটর হিশাম চিশতি, কবিরুল ইসলাম, নুরুল ইসলাম, অনটারিও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মনিরুল ইসলাম, ফরিদপুর এসোসিয়েশন এর সভাপতি শেখ ইউসুফ, রিয়েলেটর ও সাংবাদিক মাহবুব ওসমানী,নাটটোকার দুলাল , বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি ডঃ এ এম তোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সহ সভাপতি সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী, কোষাধক্ষ শেখ জসিম, সদস্য মাহতাব উদ্দিন শাওন তেহজিন এমদাদ সহ টরেন্টোর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ ২৪ ডট কম সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন এই টেলিভিশন কানাডা ও বাংলাদেশের সংবাদ, অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। জন্মদিনের কেক কাটা ও নৈশভোজে সবাইকে আপ্যায়ন করা হয়।