1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 9:39 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ক্ষুধায় বিধ্বস্ত ইয়েমেনে সাত বছরের ছেলের ওজন ৭ কেজি

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০২১
  • 339 বার পঠিত

ছয় বছর ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত গোটা ইয়েমেন। খাদ্য সংকটে ভুগছে দেশটির লাখ লাখ মানুষ। অপুষ্টি ও অনাহারে মৃত প্রায় এক ছেলে শিশুর ছবি সামনে আসার পরই বোঝা যাচ্ছে দেশটিতে খাদ্য সংকট কতটা প্রকট। রাজধানী সানায় ফায়িদ সামিম নামে সাত বছরের একটি শিশুকে ভর্তি করা হয়েছে, যার ওজন সাত কেজি।

রোববার মারাত্মকভাবে অপুষ্টির শিকার ও পক্ষাঘাতগ্রস্ত ছেলে শিশুটিকে হাসপাতালের বিছানায় কুঁকড়ে শুয়ে থাকতে দেখা গেছে। ফায়িদের ক্ষীণ দেহটি হাসপাতালের ভাঁজ করা কম্বলের এক-চতুর্থাংশ দিয়েই ঢেকে দেওয়া যায়। এমন একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়র্টাস।

তার পরিবারের সদস্যরা সানা থেকে ১৭০ কিলোমিটার উত্তরের আল জাওফ থেকে তাকে হাসপাতালে নিয়ে এসেছে ।

ফায়িদের চিকিৎসা ও ওষুধের খরচ বহন করা সম্ভব না তার পরিবারের।  ফলে শিশুটির পরিবারকে অনুদানের ওপর নির্ভর করতে হচ্ছে।

সানার আল সাবীন হাসপাতালের অপুষ্টি ওয়ার্ডের তত্ত্বাবধায়ক চিকিৎসক রাজে মোহাম্মদ বলেন, যখন তাকে আনা হয় তখন তার প্রায় শেষ অবস্থা, কিন্তু আল্লাহকে ধন্যবাদ যা করার প্রয়োজন ছিল আমরা তা করতে পেরেছি আর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সে সেরিব্রাল প্যালসি (সিপি) ও মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

জাতিসংঘ এই পরিস্থিতিকে ‘বিশ্বের সবচেয়ে বড় মানবিক সঙ্কট’ বলে বর্ণনা করছে। এরপরও সরকারিভাবে ইয়েমেনে দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করা হয়নি।

২০১৮-এর শেষ দিকে জাতিসংঘের আসন্ন দুর্ভিক্ষের হুঁশিয়ারির কারণে দেশটিতে ত্রাণ প্রবাহ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু করোনাভাইরাস বিধিনিষেধ, রেমিট্যান্স কমে যাওয়া, পঙ্গপাল, বন্যা ও তহবিল অপ্রতুলতার কারণে ২০২০ এ ত্রাণ প্রবাহ হ্রাস পাওয়ায় খাদ্য সমস্যা উদ্বেগজনক আকার ধারণ করেছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট স্থানীয় শিয়া হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। হুতিরা ইরানের সমর্থন পায় বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park