1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 2:12 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বাধা সরকার, আইন নয়: ফখরুল

  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ১, ২০২১
  • 299 বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বাধা আইন নয়, সরকার। এ কথা বলে আবারও অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নয়াপল্টনে পূর্বঘোষিত বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল মৌন মিছিলের আয়োজন করে। কিন্তু অনুমতি না থাকায় তা করতে পারেনি তারা। পরে দলীয় কর্যালয়ের সামনে অবস্থান নেন দলের নেতাকর্মীরা।

এতে অংশ নিয়ে দলের মহাসচিব জানান, মৌন মিছিলের অনুমতি না দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা সবকিছুতে ভয় পায়। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

চেয়ারপারসনের কোনো ক্ষতি হলে দায় সরকারকেই নিতে হবে। তার কিছু হলে আওয়ামী লীগকে রেহাই দেবে না জনগণ। দ্রুত সময়ের মধ্যে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা জানান তিনি।

এর আগে গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছেন দলটিন নেতাকর্মীরা।

এদিকে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে যে আইনের জটিলতার সৃষ্টি হয়েছে, সে জন্য আওয়ামী লীগ দায়ী নয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

এটি তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলা উল্লেখ করে তিনি বলেন, মামলায় বেগম খালেদা জিয়ার শাস্তি হয়েছে। সুতরাং আইন তো তাকে মানতে হবে। মানবিকতা যা করার সেটি করা হয়েছে।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ১৬ দিন পর রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দ্রুত বিদেশে চিকিৎসার পরামর্শ দেন তার চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park